পরীক্ষকের ভুল যোগে এসএসসিতে ফেল থেকে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী
- আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ২২১ বার পড়া হয়েছে
রাজশাহীতে এসএসসি পরীক্ষার খাতা পরীক্ষকের উত্তর পত্রের প্রাপ্ত নম্বর যোগ করতে ভুল করায় ফেল করা শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ৬ শিক্ষার্থী। পড়ুন>>>নওগাঁয় জাল সনদে একযুগ এমপিও ভোগকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা
এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
“পরীক্ষকের ভুল যোগে এসএসসিতে ফেল থেকে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। এদের মধ্যে ছয় শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। নম্বর যোগ করতে ভুল হওয়ায় তাদের ফেল এসেছিল।”
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনর্নিরীক্ষণে ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। এদের মধ্যে ছয় শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। নম্বর যোগ করতে ভুল হওয়ায় তাদের ফেল এসেছিল। পড়ুন>> মডেল টেষ্ট-৩০ (বাংলা বানান )বিসিএস, সহকারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষা
তিনি বলেন, ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের ৩২ হাজার ২৫১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়। শনিবার সংশোধিত ফল প্রকাশিত হয়।


























One thought on “পরীক্ষকের ভুল যোগে এসএসসিতে ফেল থেকে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী”