ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের

পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মারচরে যুবক রাজুকে হত্যার ঘটনায় মামলার বাদীর স্বজনদের বাড়িতে আসামীরা হামলা ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামে আসামীরা এ হামলা চালায়। এছাড়াও মামলার বাদীসহ পরিবারের লোকজনকে আসামী ও তাদের ক্যাডাররা হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার স্বজনরা।

পড়ুন>>পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

নিহতের চাচাতো ভাই জাকির হোসেন অভিযোগ করে বলেন, রাজু হত্যা মামলার আসামীরা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে সন্ত্রাসী সাঈদ ও তার ক্যাডাররা অস্ত্র নিয়ে তার ও বোনজামাই জিন্টুর বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় আতংক তৈরী করতে ৩ রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে।

মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিহত রাজুর স্বজন সাইদুর রহমান বলেন, চরাঞ্চলের ত্রাস সাঈদ, রিপন, মিঠুসহ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী পক্ষের লোকজনদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। পুরো চরজুড়ে আতংক বিরাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছেন। পরিবেশ স্বাভাবিক রাখতে স্পর্শকাতর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সোমবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে কুষ্টিয়ার দৌলতপুরে রাজু আহমেদ (২০) নামে এক যুবককেগুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ হন তিনি। নিহত রাজু একই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় নিহতের মা ডলি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চরাঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটছে। এতে করে এলাকাবাসীসহ সাধারন মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫