ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় আজকের খেলার সূচি: টিভিতে চোখ রাখুন ৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে জেলাব্যাপী চলমান এই বিশেষ অভিযানের পাঁচটি ধাপে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হলো।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে পরিচালিত এই সমন্বিত অভিযানে জেলা পুলিশের সকল ইউনিটের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে।

পড়ুন>>২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়

মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা বা উৎপাতপ্রবণ স্থানগুলোতে একযোগে রেইড দেওয়া হয়। অভিযানে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন।

আটককৃতদের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, প্রতিটি ব্যক্তির পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উঠতি বয়সী তরুণরা যেন অপরাধের পথে পা না বাড়ায়, সে লক্ষ্যেই পুলিশ প্রশাসনের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে।

পড়ুন>>রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম

অভিযানকালে আটককৃত ৩৬৩ জনের প্রাথমিক পরিচয় এবং অপরাধে সম্পৃক্ততার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ প্রশাসন আরও জানায়, এই অভিযানের নামে যাতে কোনো নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। জেলায় কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখতে চায় না পুলিশ। সামাজিক শৃঙ্খলা ও শান্তি নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে জেলা পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন

আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬