ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে সারের ডিলারশিপ নিয়ে এমপির পিএসসহ অন্যদের নাম আসায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকে রাখলেন রোমারিও পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এমটিও নিয়োগ বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু এলপিজির বাজারে নৈরাজ্য: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম গুনছেন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার মুখে ড. মুহাম্মদ ইউনূস

বুড়িচংয়ে সারের ডিলারশিপ নিয়ে এমপির পিএসসহ অন্যদের নাম আসায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারের ডিলারশিপ বণ্টন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রকৃত ত্যাগী কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের ডিলারশিপ দেওয়া হয়েছে। বিশেষ করে বাকশিমুল ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী (পিএস) ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মোশাররফ হোসেন। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, শুধু এমপির পিএস নন, আরও কয়েকজন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন। এর মধ্যে বুড়িচং পৌরসভায় ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের ভাগনে ও আওয়ামী লীগ নেতা বাবুল আলম। এছাড়াও রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই ও আওয়ামী লীগ সমর্থক সাদেকুর রহমান, ষোলনল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল বেগ, মোকাম ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ডিলারশিপ পেয়েছেন।

এই নিয়োগ প্রক্রিয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা ভোগকারী এমপির পিএস কেন সারের ডিলারশিপ নেবেন? তার মতে, ডিলারশিপ পাওয়ার যোগ্য দাবিদার দলের দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা। তিনি আরও দাবি করেন, মোশাররফ হোসেন অতীতে ছাত্রলীগ করেছেন এবং ‘শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা নেতাদের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন সেন্টু। তিনি লিখেছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ও অর্থের কাছে হার মানতে হলো। এই নিয়োগের বিষয়ে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার পিএস মোশাররফ হোসেন আবেদন করেছেন কি না তা তার জানা নেই এবং তিনি কোনো তদবিরও করেননি। অন্যদিকে, সারের ডিলারশিপের বিষয়ে মন্তব্য জানার জন্য মো. মোশাররফ হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে নিবেদিত কর্মী হিসেবে ১০ লাখ টাকার কাছে আর আওয়ামী লীগের কাছে হেরে গেলাম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুড়িচংয়ে সারের ডিলারশিপ নিয়ে এমপির পিএসসহ অন্যদের নাম আসায়

আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬