সংবাদ শিরোনাম :
নীলফামারীতে যথাযথ মর্যাদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১০:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে
নীলফামারীতে প্রভাতফেরিসহ নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২ টা এক মিনিট বাজার সঙ্গে সঙ্গেই শহীদ মিনার বেদিতে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
বিগত কয়েক বছর ভোরে শ্রদ্ধাঞ্জলি করা হলেও এবার রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান , দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল্লাহ শাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য গোলাম রব্বানী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু।
এছাড়াও জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























