নীলফামারীতে পুলিশের অভিযানে মোটর সাইকেল ও গরু উদ্ধার আটক-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পুলিশের অভিযানে মোটর সাইকেল ও গরু উদ্ধার আটক-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নীলফামারীতে পুলিশের অভিযানে মোটর সাইকেল ও গরু উদ্ধার আটক-৩

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
নীলফামারীতে পুলিশের অভিযানে মোটর সাইকেল ও গরু উদ্ধার আটক-৩

নীলফামারীতে পুলিশের অভিযানে চোরাই  মোটর সাইকেল ও গরু উদ্ধার করা হয়েছে। এবং এর সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।

পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটর সাইকেল গরু উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ ।

আজ সকালে নীলফামারীর সৈয়দপুর তাদের আটক করে জেল হাজতে পাঠিয়েছে সৈয়দপুর থানা পুলিশ ।

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশ একটি প্রেস ব্রিফিং এ তথ্য টি জানান ।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,  তদন্ত অফিসার মফিজুল হক, এসআই আহমেদ উল্লাহ, এসআই মারুফ উল ইসলাম, আহসান হাবিব, এসআই আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

ব্রিফিংয়ে এ এসপি সারোয়ার আলম বলেন বাঙ্গালী পুর ইউনিয়নের শাইল্যার মোড় হতে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড এর একটি মোটর সাইকেল চুরি হলে আমরা খবর পাওয়া মাত্র সেখানে যাই।

সেখানে থাকা বিভিন্ন স্হানের সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে গতকাল রাতে নুর আলম ওরফে ছোটবাবু ওরফে মামুন (২৮)।

রায়হানুল ইসলাম (২৯) কে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের মিস্ত্রি পাড়া নামক এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল টি উদ্ধার করা হয় ।

অন্যদিকে গত ২৫ তারিখে শহরের বাশবাড়ি থেকে উর্দূভাষী ক্যাম্পের জাহিদার রহমানের বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার দামের একটি গরু উদ্ধার করা হয়।

তাদের অভিযোগের ভিত্তিতে বোতলাগাড়ির প্রামানিক পাড়া এলাকা থেকে চিহ্নিত গরু চোর মোহাম্মদ খাদেমুল ইসলামকে সেই গরুসহ আটক করা হয় ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!