নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ
- আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ করছেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। তাদের হাতে মোট ৩৭ লাখ টাকা তুলে দেয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার বিকেলে (১৪ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় ছয় পরীক্ষার্থী বহিস্কার
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেন, “শিক্ষার্থীরা দেশের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার প্রতি উৎসাহ ও সহায়তা প্রদান মানে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার মাধ্যমে একটি উন্নত সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব। তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থীরা এ সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভালো ফলাফল করার প্রতিশ্রুতি দেন।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























