ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

নীলফামারীতে চাষ হচ্ছে সুপারফুড বিটরুট

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে চাষ হচ্ছে সুপারফুড বিটরুট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে চাষ হচ্ছে সুপারফুড বিটরুট

নীলফামারীতে চাষ করা হচ্ছে দক্ষিণ আফ্রিকাসহ মধ্য প্রাচ্যের দেশের জনপ্রিয় একটি খাদ্য বিটরুট বা সুপারফুড।

জেলার পঞ্চপুকুর ইউনিয়নে আবু সুফি নামে এক কৃষক এই জন প্রিয়  সুস্বাদু সবজিটি চাষ করছেন।

সুস্বাদু এই সবজিটির বিষয়ে কৃষক আবু সুফির কাছে জানতে চাইলে তিনি বলেন, বিটরুট নামে এই সবজি গাঢ় গোলাপি বা লালচে রং এর যা এখনো আমাদের দেশে খুব একটা পরিচিত না। বাজারে দেখলেও কেউ কিনতে চায় না।

এই সবজি বিশেষ করে শীত কালে বেশি উৎপাদিত হয় তবে বর্তমানে সব সময়ে এই সবজিটির দেখা মিলে। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় এই সবজিটিকে সুপারফুট ও বলা হয় বা বলা হয়ে থাকে।

তিনি আরো বলেন, এই সবজিটি আমি এবছর স্বল্প পরিসরে চাষ করেছি , সফলতা পেয়েছি অনেকে আমার এই সবজিটি জমি থেকেই নিয়ে যাচ্ছে আমি বাজারে ও নিয়ে যেতে পারছি না। অন্যান‍্য ফসলের তুলনায় আমার খুবই অল্প ব্যয় হয়েছে আর সবজিটি চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। সামনের বছরে আমি এই সবজি চাষের পরিমাণ বাড়াবো।

সুপারফুড নামে পরিচিত সবজিটির বিষয় নিয়ে ডেনিশ বাংলাদেশ লেপ্রোসী মিশন হাসপাতাল এর প্রাক্তন মেডিকেল অফিসার এবং চর্ম যৌন , এলার্জি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ প্রতিম প্রামানিক বলেন, বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর।  রয়েছে আয়রন, জিংক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট,ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি সহ ইত্যাদি পুষ্টি সমৃদ্ধ উপাদান রয়েছে। ও প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট।

আরো বলেন, এই বিটরুট কাঁচায় এবং রান্না করে ও খাওয়া যায়। কাঁচায় এই সবজিটি খাওয়া হলে বেশি উপকার পাওয়া যায়, বিটরুট দিয়ে জুস, স্মুদি এবং সালাদ বানিয়ে ও খাওয়া যায়। বিভিন্ন সবজির সাথে এটি রান্না করে খাওয়া যায় বা খেতে পারেন।

বিটরুটের উপকারিতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন  উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি অনেক উপকারী কারণ তাতে রয়েছে নাইট্রেটস যা রক্তনালীর প্রসারিত করে এবং রক্ত চাপ কমিয়ে দেয়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

এতে থাকা লুটেইন অ্যান্টি অক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি ও কমায় এতে ফাইটোকেমিক্যাল থাকায় চোখের স্বাস্থ্য এবং তার চারপাশের স্নায়ু টিস্যু গুলোর শক্তি বৃদ্ধি করে।

ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে।

এর টালাইন নামক প্রদাহ বিরোধী যৌগ, যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে। এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

এর আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তস্বল্পতা ঝুঁকি কমাতে সাহায্য করে, বিটরুট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্ম ক্ষমতা বৃদ্ধি করে।

কোলন ক্যানসার প্রতিরোধের জন্য বিটরুট খুবই কার্যকারী সবজি জাতীয় ফল।

পর্যাপ্ত পরিমাণে বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দুর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্তে কোলেস্টেরল বেশি থাকলে বিটের জুস খেলে তা কমাতে সাহায্য করে। এছাড়াও বিটরুটে বিটেইন থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না এবং খুব সহজে শরীরকে ডিটক্সিফাই করে এবং বিটরুটের পুষ্টি গুণ উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারা বার্ধক্যের ছাপ কমায়।

এবিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই সবজি জাতীয় ফল টি এই প্রথম নীলফামারীর সদর উপজেলা পঞ্চপুকুর এ স্বল্প পরিসরে চাষ করা হচ্ছে। এই সবজির চাষাবাদ বাড়াতে এবং সবজির ফলন ভালো করতে আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে চাষ হচ্ছে সুপারফুড বিটরুট

আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪