নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা

নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।

শনিবার রাত ২ টার দিকে উপজেলার কালিগঞ্জ গ্রামে সিরিজতোলা নামক চৌরাস্তা মোড়ে থেকে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পড়ুন>>বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

আটক মাদক ব্যবসায়ী হলেন, একই উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত আমেজ প্রামানিকের পুত্র এমদাদুল হক (২৮)। তাকে মাদক দ্রব্য গাঁজা সহ আটক করার পর পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সিরিজতোলা চৌরাস্তা মোড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে, আমরা এমদাদুলকে আটক করতে সক্ষম হই এবং তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে তাকে থানায় আনা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীকে রবিবার (৫-মার্চ) সকালে নীলফামারী বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!