চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি চায়ের দোকানে আগুন লাগে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার সময় নাচোল থানা গেটে সামনে একটি চায়ের স্টল পুড়ে ছাই।
দোকান মালিক নাচোল বাজারের মাইনুল ইসলাম রজব এর ছেলে মনিরুজ্জামান শুভ বলেন, সে গত রাত ১.৩০মিনিটে চায়ের দোকান বন্ধ কর বাড়ী যায়।
পরে ফায়ার সার্ভিস কে খবর দেয় ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই পৌছানোর আগেই যমুনা ফ্রিজ(২০সেপটি), রাউটার ,বক্স, কোমল পানীয়, মুদিখানার মালামল, প্লাস্টিক চেয়ার ,টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
শুভর দাবী হিংসার বসবর্তী হয়ে কে বা কাহারা আমার দোকানে আগুন দিয়েছে। আমার পরিবারের সদস্যদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারণে আগুন লেগেছে বলে নাচোল ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে।
এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply