নাগেশ্বরীর এজিএম কমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও নারী নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ৩২৮ বার পড়া হয়েছে
নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম কম রিফাত বিন রফিক এর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মসহ নারী নির্যাতনের অভিযোগের মামলা দায়ের হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকগণ মিটারের জন্য আবেদন করার পর বিভিন্ন অজুহাতে বিদ্যুৎ সংযোগ না দিয়ে দিনের পর দিন ঘুরাইতে থাকে। অফিসে মালামাল নাই বলে নুতন মিটার সংযোগ বন্ধ করে দিয়েছে। ফলে মিটার সংযোগ না পেয়ে অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাইতে পারছেনা।
এছাড়াও নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহকদের সঙ্গে প্রায় অসৎ আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে । নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে এজিএম কম রিফাত বিন রফিক যোগদান করার পর থেকে এই অফিসের গ্রাহক সেবার মান লাঠে উঠেছে বলে ভুক্তভোগী মহল অভিযোগ করছে।
অপর দিকে সুত্রে জানা গেছে তার বিরুদ্ধে রংপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করছে তারই স্ত্রী। এই মামলায় কয়েকদিন আত্মগোপন থাকার পরও কয়েক নি কারাগারেও ছিলেন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























