নাগেশ্বরীতে স্ত্রী'র দাবি ও স্বামীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে স্ত্রী'র দাবি ও স্বামীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নাগেশ্বরীতে স্ত্রী’র দাবি ও স্বামীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রী’র দাবি ও স্বামীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

নাগেশ্বরীতে স্ত্রী’র দাবিতে ও স্বামীর বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বালাটারী গ্রামের কুদ্দুস আলী’র মেয়ে ফেরদৌসী খাতুন।

পড়ুন>>কক্সবাজারে মিথ্যা ধর্ষণ মামলা দায়েরের অপরাধে ৫ বছর কারাদণ্ড

১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় নাগেশ্বরী সাংবাদিক কার্যালয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী বলেন- শ্যামপুর, পুর্ব কুটিবাড়ী, শ্যামপুর, গংগারহাট, ফুলবাড়ি হরিকান্ত রায়ের ছেলে বাদল চন্দ্র রায় অরফে আব্দুল্লাহ আল মামুন শরিয়ত মোতাবেক আমার বিবাহিত স্বামী।

সে এভারেস্ট ফার্মাসিস্ট কোম্পানিতে চাকুরী করে এবং সাতানী পাড়া গ্রামে আমার ভারা বাড়ির পাশে ভারা থাকতো। সেই সুবাদে আমার সাথে সম্পর্ক গরে ওঠে।

আমাকে বিবাহ করার জন্য সে লালমনিরহাট নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেভিড হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে ।

পরে গত ৮জুন আমরা মুসলিম রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিভিন্ন অজুহাতে যৌতুক হিসেবে সে আমার বিউটি পার্লার ব্যাবসা থেকে আয় করা বার লক্ষ টাকা নিয়ে আরও টাকার দাবি করলে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি।

এতে করে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে ভয়ভিতি মারডাং করে। এক পর্যায়ে সে আমাকে শারীরিক ও মানষিক নির্যাতন করে আমাকে ছেড়ে চলে যায়। আমি ঘটনার বিষয়ে মহামান্য জজ আদালতে একটি মামলা করি মামলা নাম্বার ২৬/২৩।

বর্তমানে সে আদালত থেকে মামলা তুলে নেয়া সহ আমাকে সমাজে চরিত্রহীনা প্রমান করতে স্বামী স্ত্রী হিসেবে আমাদের একান্ত ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিচ্ছে।

পড়ুন>>নাগেশ্বরীর কচাকাটায় অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার আহত-৬

এমনকি আমার আত্বীয় স্বজন যারা আমার হিতাকাঙ্ক্ষী আমাকে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে তাদের নামেও বিভিন্ন পত্র পত্রিকায় বদনাম ছড়াচ্ছে।

ভুক্তভোগী ফেরদৌসী খাতুন স্ত্রী’র অধিকার ও ন্যায় বিচার পাওয়ার জন্য দারে দারে ঘুরছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!