কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও নাগরিক ভাবনার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শাহীন শহীদ এবং উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও সময়ের কাগজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু।
এছাড়াও উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নাগেশ্বরী পৌর আমির মকবুল হোসেন, সাংবাদিক মোসলেম উদ্দিন, ফরহাদ, লিমন, লেবু, মানিক, দুলু, জুয়েল, রুবেল, মওলা, মেহেদী, ভুরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাই টিভির শফিসহ প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply