নকলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
নকলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন
নকলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন।
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
পড়ুন>>প্রাকৃতিক মাছ রক্ষায় কঠোর অবস্থানে ঝিনাইগাতী প্রশাসন: অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল, ফলদ বৃক্ষ, চারা ও কৃষিভিত্তিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। কৃষি সচেতনতা বাড়ানো ও ফল চাষে জনগণকে উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

























