নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

কোটা সংস্কারের পক্ষে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে কোটা আন্দোলনে দুজন নিহত

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বেলা ১১টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন শুরু করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর নওগাঁ সরকারি কলেজে শাখা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা প্রথা সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়।

নওগাঁ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করি। এতে ছাত্রলীগের হামলায় অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হামলার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!