নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ

নওগাঁ বলিহার ইউপিতে মাখনা গ্রামে যৌতুকের দায়ে স্ত্রীকে পিটিয়ে যখন করার অভিযোগ

সদর উপজেলার বলিহার ইউনিয়নে এক গৃহবধূকে অমানুষিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূর তার স্বামী, শ্বশুর ও দুই ননদ মিলে দুই হাত রশিতে বেঁধে তাকে বেধড়ক মারধর করেছেন।

গত শনিবার দুপুরে ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামের লোকজন ঘটনা দেখতে পেয়ে তাদের হাত থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। তার বাবা কে ফোনে জানায় ঘটনাস্থলে তার বাবা উপস্থিত হয়ে মেয়েকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

ভুক্তভোগী গৃহবধূর নাম মাহফুজা বেগম (৩৫)। তার স্বামীর নাম মোঃ মামুন সরদার (৩৯), শ্বশুর সাওার সরদার এবং দুই ননদ মোছাঃ মাহমুদা (৩০)ও মোছাঃ পরি (৩৩)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্র নওগাঁয় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার ২০ বছরের সংসারে দুই সন্তান রয়েছে। গত দুই বছর থেকে তার স্বামী মামুন সরদার কোন কাজ কর্ম করেন না বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে ভুক্তভোগীর স্বামী। তার বাবা একবার দোকান করার জন্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছিল দোকানও বেঁচে খেয়ে ফেলেছে।

আবার ওর দোকান করবে বলে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাবি করে। তার শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর ও ননদীরা ও অশ্লীল কথাবার্তা সহ লাঞ্ছিত করে টাকা দিতে অস্বীকার করলে এরপর থেকে তার ওপর নির্যাতন বাড়তে থাকে।

এর জের ধরে গত তিন-চার দিন থেকে তাকে ধারাবাহিক নির্যাতন করা হচ্ছিল। শনিবার স্বামী, শ্বশুর ও ননদীরা মিলে বাঁশের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারতে থাকে
এবং নাক ফুল জুর করে খুলে নেই তার স্বামী এবং ডান হাতে ও পায়ে লোহার রড দিয়ে থেতলিয়ে রক্তাক্ত ও মাথায় প্রচুর আঘাত করে ।

মাহফুজা বলেন, ‘আমার স্বামী প্রতিনিয়ত আমাকে বলে তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দে সে টাকা দিয়ে আমি ব্যবসা করব কিন্তু আমার বাবা তথ্য গরিব মানুষ হওয়ায় বাবাকে ওইভাবে টাকার কথা বলতে পারি না, সেই কারণে প্রতিনিয়তই আমাকে সামান্য বিষয় নিয়ে বিভিন্ন সময় আমাকে মারধর করে, আমার স্বামীর কথার সায় দিয়ে, আমার শ্বশুর ও ননদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও করে, ও পেটাতে থাকেন । পশুকেও এমন নির্যাতন করে না কেউ। আমি এই নির্যাতনের বিচার চাই।’

স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত মামুন সরদার তবে তার দাবি, তিনি নিজে স্ত্রীকে পেটালেও তার বাবা ও ননদী স্পর্শ করেননি।তবে আমার পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকতো এজন্য তাকে আমি মেরেছি এটা সবাই জানে, এতে আমার জেল ফাঁসি যাই হয়, হোক।

এ বিষয়ে ভিমপুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ মাহাবুর আলম জানান, একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ঘটনা সত্যতা যাচাই করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!