ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন

ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের। দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে মাল বোঝাই এক অটোর ধাক্কায় রবিউল ইসলাম রনি নামের দশ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফকিরটারী এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। রবিউল ওই গ্রামের সাজু মিয়া ও রোজিনা বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে।

আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার জন‍্য রাস্তা পারাপারের সময় মাল বোঝাই একটি দ্রুতগামী অটোর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, মৃত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

আপডেট সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪