তুমি যখন ছিলে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তুমি যখন ছিলে : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

তুমি যখন ছিলে

শামসুজ্জোহা সুজন
  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
তুমি যখন ছিলে

তুমি যখন ছিলে- শামসুজ্জোহা সুজন

একদা তুমি যখন ছিলে
তখন তোমার সাথে আমার
সময়ে-অসময়ে দেখা হতো।
নিয়ম করে তুমি যেমন আসতে
তেমনি অনিয়ম করেও।
কখনো জানিয়ে আসতে,
আবার কখনো না জানিয়ে।

একটা সময় তোমার সরব উপস্থিতি
হয়ে উঠেছিল চরম বিরক্তিকর।
স্রষ্টার কাছে মিনতি করে চাইতাম
একে দ্রুত বিদায় করে দাও।
নরাধমের সেই আকুতি বোধহয়
তুমি অনুভব করতে পেরেছিলে!

তাইতো সবকিছু ছেড়ে নিরবে চলে গেলে
তোমার মনে কিঞ্চিৎ অভিমান জন্মেছিল।
তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়,
চারদিক খাঁ-খাঁ করছে তোমার শূন্যতায়?
তোমাকে ফিরে পাওয়ার সেকি ব্যকুলতা!
স্রষ্টার কাছে কাকুতি মিনতি তোমার জন্য।

তোমার প্রতি নরাধমের মনোভাবের
প্রতিশোধ নিয়ে হলেও তুমি ফিরে এসো,
অভিমানকে দিয়ে ভয়াল রুক্ষ রূপ
তছনছ করে সবকিছু তুমি ফিরে এসো।

আসি আসি করে তুমি কেন আসছো না?
তোমার ছলনায় জ্বলছি, বাড়ছে যাতনা।
তুমি এলে হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান,
তোমার স্পর্শে শীতল হবে তৃষ্ণার্ত প্রাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!