নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁয় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নওগাঁয় টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের তাজের মোড়ে তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে নিয়ে রিকশাচালক, অটোরিকশাচালক, শিক্ষার্থীসহ পথচারীদের কাছে গিয়ে এক বোতল পানি ও স্যালাইন হাতে তুলে দেন।

এসময় তীব্র দাবদাহে পানি ও খাবার স্যালাইন পেয়ে রিকশাচালক-পথচারীরা খুশি হয়ে অনেকেই তাদের মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায় জানান- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে তীব্র গরমে পিপাসার্ত ৫০০ পাথচারীদের মাঝে এই পানি ও স্যালাইন বিতরন করা হলো। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানোর। এমন দাবদাহে মানুষ যাতে উপকৃত হয় এজন্য আমরা এই কার্যক্রমও অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরিফ দেওয়ান, সাবেক অর্থ সম্পাদক কাজী আরিফ ইসতিয়াক, যুবলীগ নেতা সুশান্ত সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!