কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে: পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে: পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে: পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে: পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে: পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন

নির্বাচনী সভায় প্রতিপক্ষের সমর্থক বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে গাছে বেঁধে বিচার করার হুমকি দিয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী। প্রতিবাদে শনিবার (৪ মে)দুপরে মানববন্ধন করেছিলেন মুক্তিযোদ্ধারা।

আজ রবিবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার কর্তিমারী বাজারে ঢাকা-রৌমারী মহাসড়কে রৌমারী উপজেলার সচেতন ভোটারবৃন্দের আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ এপ্রিল রাতে উপজেলার বাঞ্ছারচর বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম শালুর (কাপ পিরিচ) নির্বাচনী সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী (টেলিফোন) সম্পর্কে নোংরা বক্তব্য প্রদান করেন। তার প্রতিবাদে পাল্টা এ সমাবেশ ও মানববন্ধন করেন উপজেলার মুক্তিযোদ্ধা ও সাধারন জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন যাদুরচর ইউনিয়ন কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ (অবসরপ্রাপ্ত পুলিশ) প্রমূখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন শহিদুল ইসলাম শালুর কাপ পিরিচ মার্কার প্রচারণার কাজ করছেন। মজিবুর রহমান বঙ্গবাসীর টেলিফোন মার্কার গণজোয়ার দেখে তিনি ঈর্ষানিত হয়ে যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন, এটা তার ঠিক হয়নি। বক্তারা ওই বক্তব্যর তীব্র নিন্দা ও বিচার দাবি করে বলেন,মূলত বঙ্গবাসীকে উত্তেজিত করার মানসে তিনি এই বক্তব্য দিয়েছেন।

এবিষয়ে মজিবুর রহমান বঙ্গবাসীর বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

রৌমারী থানার (ওসি) মোঃ আব্দুল্লাহীল জামান জানান,নির্বাচন কমিশন আইনী ব্যবস্থা গ্রহণ করেছেন,আমরা সতর্ক দৃষ্টি রাখছি, এবং পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, আইনশৃংখলার অবনতির আশঙ্কা নেই ।

জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন জানান নির্বাচন কমিশন থেকে তাকে শোকজ করা হয়েছে, তিনি ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এরকম কিছু ঘটবেনা। আগামিকাল থেকে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হবে, কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!