ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ০২ মে) সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম‍্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, ও প্ল্লী চিকিৎসক মতিয়ার রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, এস এম ফারুকুজ্জামান ও শাহজাহান আলী সোহাগ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও জেলা পরিষদ সদস‍্য জহির উদ্দিন ব‍্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে  উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন, তপশীল অনুযায়ী ০২ মে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময়। আগামী ০৫ মে যাছাই বাছাই, ১২ মে প্রত‍্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধায‍্য আছে। আগামী ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ‍্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

আপডেট সময় : ০৮:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪