ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় নারীকে দেশে ফেরত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১২:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় নারীকে দেশে ফেরত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় নারীকে দেশে ফেরত

ভারত থেকে এক নারী প্রেমের টানে বাংলাদেশে চলে আসা নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে গত ৫ দিন ধরে চলছিল নানা কৌতুহল ও গুঞ্জন। এখন কৌতুহল গুঞ্জনের অবসান হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে। এই সময় বিজিবি, বিএসএফ ছাড়াও ভারতের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়,দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের আবুল হাশেম ও সাবেক ইউপি সদস্য আফসানা আক্তার মিম দম্পতির ছেলে মিনহাজুল আবেদীন মারুফ (২৩) প্রায়ই ভারতে আসা-যাওয়া করতেন।

এরই সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট কাসি হিল জেলার সিআরডি ব্লুক মাইরাং থানার টিচ বাহ মাইভাং, বিপিও ল্যাংটোর ইস্টার্ন ওয়েস্ট হিলার ইস্ট মাইরাং এলাকার প্যানবোর্স্ক হেম সিয়েমলিহর মেয়ে দুই সন্তানের জননী ওয়ানপলি জিং কেমেন নংগ্রাম (২৩) সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

গত রবিবার (২৮ এপ্রিল) ওয়ানপলি জিং কেমেননং গ্রাম (২৩) প্রেমিক মিনহাজুল আবেদীন মারুফের বাড়ী বাংলাদেশে চলে আসেন। এরপরই ভারতীয় খাসিয়ারা বিষয়টি বিএসএফকে জানায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে তাকে ওয়ানপলি জিং কেমেননং গ্রামকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবার বিজিবি-বিএসএফ বৈঠক হয় এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজিবির বাঁশতলা  ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম  বলেন, পতাকা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় নারীকে দেশে ফেরত

আপডেট সময় : ১২:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪