নওগাঁ পৌর মেয়রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ পৌর মেয়রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁ পৌর মেয়রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
নওগাঁ পৌর মেয়রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

নওগাঁ পৌর মেয়রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন করা হয়েছে।

নওগাঁর পৌরসভার মেয়র নজমুল হক সনি’র বিরুদ্ধে নানা আনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। মঙ্গলার বিকাল সাড়ে ৩টায় নওগাঁ পৌরসভার কাউন্সিলরদের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান হবীব রাজন।

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত ঐ সংবাদ সম্মেলনে পৌর মেয়র নজমুল হক সনিকে দূর্নীতির বরপুত্র হিসেবে অখ্যায়িত করা হয়েছে।

মেয়রের দূর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে- পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। বাস্তবে যতগুলো শ্রমিক কাজ করে তার চেয়ে অনেক বেশি শ্রমিক কাগজকলমে দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করা হয়।

মনোনীত ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা লাভ করে থাকেন।

পৌর পরিষদের অগোচরে নিয়ম বহির্ভূতভাবে বার বার কোটেশনের মাধ্যমে তার মনোনীত ব্যক্তিকে কাজ পাইয়ে দেয়া, এমনকি অনেক সময় দৃশ্যমানন কোন কাজ না করেও কিংবা আংশিক কাজ সম্পাদন করে কাজের নির্ধারিত সমুদয় বিল রহস্যজনকভাবে পরিশোধ করা হয়ে থাকে।

গত ২০২২ সালের ১১ এপ্রিল দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিকের বিষয়ে শ্রমিক জাকের আলী অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেয়র নজমুল হক সনি তাকে শারীরিক ভাবে লঞ্ছিত করেন। মেয়র নজমুল হক সনি কে আসামী করে ভুক্তভোগী জাকের আলী নওগাঁ সদর থানায় মামলা করেন।

মামলাটি বর্তমানে বিচারাধীন।নওগাঁ পৌরসভার বৃহৎ দু’টি প্রকল্প নতুন পৌরভবন এবং পৌরসভার বর্জ্য ব্যস্থাপনার জন্য ল্যান্ড ফিল্ড নির্মানে ঠিকাদারদের নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে দরপত্র মোতাবেক কাজ না করেও চুরান্ত বিল প্রদান করা হয়েছে। মেয়র নজমুল হক সনি নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে ও আংশিক কাজ করে চুড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে।

নিয়মিত সভায় গৃহিত কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করেনা বলেও অভিযোগ করা হয়েছে। এতে পৌর কাউন্সিলরবৃন্দ পৌরবাসীর নিকট অক্ষম হিসেবে চিহ্নিত হচ্ছেন। যার পুরো দায়ভার মেয়রের বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান হবীব রাজন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজার রহমান বাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মালেক (খোয়াজ), ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনু হোসেন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রুবেল, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নাসিমা খাতুন এবং ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১২ নভেম্বর নওগাঁ পৌরসভার সকল কাউন্সিলর একযোগে পৌরসভার মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছে ১১ জন কাউন্সিলর।

এ বিষয়ে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক বলেন- কাউন্সিলররা এখন বিষয়টি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে। এখন রাজনৈতিক বিষয়ের দিকে যাচ্ছে। যেহেতু আমি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে পর পর তিন বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি।

প্রায় সাড়ে ১২ বছর আমি সৎ ও নিষ্ঠার সাথে পৌরসভাকে পরিচালনা করে আসছি। পৌর পরিষদের অধিকাংশ কাউন্সিলর বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় দাবী করে আসছিলো। যা আমার পক্ষে পৌরসভার মেয়র হিসেবে পুরন করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!