নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ পৌরসভা মেয়রের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এই মানববন্ধন বন্ধন অনুষ্ঠিত হয়।

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদের আহবায়ক রামীম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তুহিন রেজা, আওয়াল হোসেন, শামিমা আকতার, তানিয়া বেগম, মনিরা খানসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনের বক্তারা বলেন, নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গত ১৩ বছরে এই পৌরসভায় তেমন কোনো উন্নয়ন হয়নি। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলে ঘরের বাইরে বের হওয়া যায় না। নেই পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা।

অথচ পৌরনাগরিকদের থেকে নেওয়া পৌরকর, ট্যাক্স, ভ্যাট এর অপব্যবহার, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতায় পৌরসভার এলাকাকে জনদুর্ভোগে পরিণত করেছেন মেয়র। সাধারণ মানুষ যে আশা নিয়ে তাকে মেয়র বানিয়েছেন তিনি সেই আশা পূরন করতে ব্যার্থ হয়েছেন।

বক্তারা আরও বলেন, ইতিমধ্যে পৌর মেয়রের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পৌর কাউন্সিলরাও তার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই আমরা চাই দ্রুত এই মেয়রের অপসারণ করা হোক।

নাহলে আগামীতে পৌর ভবন ঘেরাও করে মেয়রের কক্ষে তালা ঝুলানোর হুশিয়ারি দেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!