নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু! 

 

 

মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে চোরের মৃত্যু

 

 

মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে চোরের মৃত্যু।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ হোসেন (২৩) নামে চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।

 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে।

 

 

আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।

পড়ুন>> দৌলতপুরে বৈদ‍্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

 

 

বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা।

 

 

 

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!