ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

দৌলতপুরে বৈদ‍্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে বৈদ‍্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

দৌলতপুরে বৈদ‍্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুরে জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফর্মারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হালিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ ঘটনা ঘটে।  নিহত হালিম পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়।
পাওয়ার ট্রান্সফর্মার মেশিনের নিচে আর্থিং তারের সাথে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুক জনতা সাবস্টেশনে জড়ো হয়।

দৌলতপুর জোনাল অফিসার এজিএম তাওফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চতুরদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি ট্রান্সফর্মার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও তার কাটাতে ব্যবহৃত কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পাওয়া যায় নি।

পড়ুন>> ‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো, চেনো বিএনপিক’ -রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান

তবে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল বলে তিনি জানান, পাওয়ার ট্রান্সফর্মারের আর্থিং বিলীন হয়ে গিয়েছিল আর বিদ্যুতের প্রাণ হলো আর্থিং , যদি গ্রাউন্ডিং না থাকে পাওয়ার ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে যেতে পারত। পাওয়ার ট্রান্সফর্মারে ওই ব্যক্তির বডি দিয়ে কারেন্ট যেয়ে পাওয়ার ট্রান্সফর্মারটি চালু ছিল তা না হলে পাওয়ার ট্রান্সফর্মারটি ব্লাস্ট হয়ে যেত। একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে। এখন আমাদের কাজ চলছে কাজ শেষ হলে লাইন চালু করে দেব।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মনোয়ার রহমান বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে বৈদ‍্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫