ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কক্সবাজার সৈকতে পর্যটকদের ভাসিয়ে নিয়ে গেল সাগরের উত্তাল ঢেউ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস

নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু

নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষক ও একজন নারীসহ তিনজন মারা গেছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে।

পড়ুন>>পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

নিহতরা হলেন- মান্দা উপজেলার শামসুল আলম (৩৪) ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে ও পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের বিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা (৩৫)।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়।

কৃষক শামসুল আলম মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে জমিতে ছেড়ে দেওয়া বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। স্ত্রী লালবানু বিবিও তাঁর সঙ্গে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ির উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়।

অপর ঘটনায় একই সময়ে গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তিনটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪