নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু

নওগাঁয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (২৬) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। প্রতিদিনের মত আজ সকালেও ব্যাটারি চালিত অটোরিকশায় ফুড প্রডাক্ট (খাদ্য সামগ্রি) নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন।

বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিসপত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বক্তারপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে মামুনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে চলে যায়।

শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। সাথে সাথেই স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।

নওগাঁ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে নলেও জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!