নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান প্রেক্ষাপট: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা বাগেরহাটে ২২ কেজির বিরল ধাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায় বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান

নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

 

 

নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

 

 

নওগাঁয় চাল বাজারে সাধারণ চালকে ভারতীয় বাসমতি ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।

এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পৌর চাল বাজার ও পুরাতন মাছ বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে চারজন খুচরা চাল ব্যবসায়ির ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

 

 

রুবেল আহমেদ বলেন- সাধারণ চালকে ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বাসমতি বলে বিক্রির অভিযোগ আসছিল। ঘটনায় সত্যতা যাচাইয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকানে ভারতীয় বাসমতি ফরচুন চালের প্যাকেট পাওয়া যায়।

পড়ুন>> বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক

 

সত্যতা পাওয়ায় ভেজাল পণ্য বিক্রয় ধারা-৪১ আইনে চারজন খুচরা চাল ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত দোকান হলো- মা লক্ষী ভান্ডারে ৫ হাজার টাকা, টিংকু চালঘর ২ হাজার টাকা এবং সালমান এন্ড সাব্বির ব্যাগ হাউজ ও রুমি ট্রেডার্স এর প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা হয়েছে।

তিনি আরো জানান- এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। ভেজাল পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়িদের সাবধান করা হয়েছে।
এসময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!