নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নওগাঁ শহরের সুপারীপট্টি এলাকায়-সুপারীপট্রি সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সধারন সম্পাদক মাসুদ হাসান তুহিন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হাসান তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব মানুষকে  নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

পড়ুন>>দৌলতপুরে রক্তাক্ত মাদকযুদ্ধে কুপিয়ে খুন: ৯ কোটি টাকার মাদকসহ আটক ১

 

নওগাঁ সাধারণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক এস. কে. এম. ইকবাল, সরদার সাইফুল ইসলাম সাজু, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস কবির,
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, রাণীনগর শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাষ্টার নজরুল ইসলাম ও সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নাইমুল হক ছানা প্রমূখ।

 

 

নওগাঁ সুপারীপট্রি সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!