ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর

নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক-৫

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক-৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ পাচজনকে আটক করা হয়েছে।

আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসেইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় তাদের জেলার বিভিন্ন উপজেলা থেকে আটক করা হয়।

এ ঘটনায় শুক্রবার (২৩ জুন) দুপূরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম এমন তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিলো ।

এরপর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের আটকের জন্যে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তৎপরতা বৃদ্ধি করা হয়।

এমতাবস্তায় জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউপি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এর গোপন সংবাদ পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গত ২১ জুন বিকালে পুলিশের এক দল সঙ্গীয় ফোর্স তাঁরশো ইউপির সামনে থেকে মিষ্টার রকি এবং নাজমুল হোসনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকায় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের রকি এবং নাজমুলগংদের সাথে আরো তিনজন সদস্য রয়েছে বলে পুলিশ সদস্যদের জানান।

এরপর পুলিশের সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে কাচারী কোয়ালীপাড়া গ্রাম থেকে আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক এবং কোমারপুর গ্রাম থেকে আবু তাহেরকে আটক করা হয় ।

অভিযানের সময় এই তিনজনের কাছে থেকে আরো ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার মিরপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে মিষ্টার রকি, একই এলাকার জিয়াউর রহমানের ছেলে নাজমুল হোসন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রামের আবেশ আলীর ছেলে আমজাদ হোসেন, একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাক এবং কোমারপুর গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে আবু তাহের।

সংবাদ সন্মেলনে ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ মোবারক হোসেন, জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ হাসমত আলি উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে । আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক-৫

আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩