ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল এক কর্মীর

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭৭৯১ বার পড়া হয়েছে

নিহত নজরুল ইসলাম।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল এক কর্মীর

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (সন্ধ্যা ৬টা) ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি চলছিল। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা সেখানে উপস্থিত হন। একপর্যায়ে অফিস উদ্বোধনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পড়ুন>> গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা

বিরোধের একপর্যায়ে রুমান নামের এক ব্যক্তি দেশীয় অস্ত্র (চাকু) দিয়ে নজরুল ইসলামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আদম আলী ও দুলাল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
হত্যাকাণ্ডের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল অভিযোগ করে বলেন, “আমার বিজয় সুনিশ্চিত দেখে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। নজরুল ইসলাম আমার একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। নির্বাচনী কাজে অংশ নেওয়ার কারণেই তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।”

পড়ুন>>কোন ১৭৯টি আসনে নির্বাচন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আমি যতটুকু জেনেছি, ঘটনাটি পারিবারিক কারণে ঘটেছে। এতে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের দলের কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন,“কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল এক কর্মীর

আপডেট সময় : ১১:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬