ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ভ্যানচালক নিখোঁজের ১৫ বছর পর রায় জাতিসংঘ সফরে কর্মসূচি ও সফরসঙ্গী কমাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই গান বারবার মাথায় বাজার বৈজ্ঞানিক রহস্য পুলিশের ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তার রদবদল ইন্টার মায়ামির হয়ে শততম গোল করে অনন্য উচ্চতায় মেসি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ, আবেদন যেভাবে কাতারে চাকরির সুযোগ: ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৭১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটে সবাইকে অংশ নিতে হবে এবং এতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ জয়ী হলে দেশের সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গণভোট সম্পর্কে গ্রামের মানুষের না জানার কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ মানুষ নিজেরাই ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন।

পড়ুন>> গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী এই তিনটি জেলা সফর করবেন। এর আগে শুক্রবারই তিনি সিরাজগঞ্জে যাবেন, সেখানে গিয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আমরা সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যৎ সরকারও এই সংস্কার অব্যাহত রাখবে। তবে অতীতে কখনোই সঠিকভাবে সংস্কার হয়নি। যেসব সংস্কার হয়েছে, সেগুলো ছিল দলভিত্তিক। যে দল ক্ষমতায় এসেছে, তারা নিজেদের মতো করে সংস্কার করেছে। গণভোটের ইতিবাচক দিক হলো—যে সরকারই ক্ষমতায় আসুক, জনগণের মতামত নিয়েই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া জরুরি। তবেই দেশের মানুষের ইচ্ছা ও আশার প্রতিফলন ঘটবে।

পে স্কেল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। সাধারণত ১০-১২ বছর পর পে স্কেল হালনাগাদ করা হয়। বিষয়টি নিয়ে নানা ধরনের হিসাব-নিকাশ রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ সংকট একটি বড় বিষয় হলেও হতাশ হওয়ার কিছু নেই।

পড়ুন>> কোন ১৭৯টি আসনে নির্বাচন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, স্টেডিয়ামটি অত্যন্ত চমৎকার হয়েছে। একনেকে এ প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এটি একটি বড় প্রকল্প ছিল এবং শুরুতে এর লাভজনকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে নির্মাণের গুণগত মান ভালো রয়েছে। স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত হলে এখানে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং তখন এটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

এ সময় অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬