কুষ্টিয়ার দৌলতপুরের ৬৫০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ অ্যাড. আ.কা. ম সরওয়ার জাহান বাদশাহ্ এর উদ্যোগে এই কাম্বল বিতরণ করা হয়। পড়ুন>> এইচ এস সি রেজাল্ট দেখতে ক্লিক করুন
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৌলতপুর আসনের সংসদ অ্যাডভোকেট আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন আলেয়া। এই সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও মুক্তিযোদ্ধার পক্ষের সরকার। তাই আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের পক্ষে সবসময় ছিল এবং আগামীতেও থাকবে।
কোন অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতা না যায় সেজন্য মুক্তিযোদ্ধাদের সবসময় সজাগ থাকতে হবে।
Leave a Reply