দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ আটক তিন যুবক
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ তিন যুবকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
পড়ুন>> তাড়াশে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে পাঁচ বাড়িতে হামলা ও ভাংচুর
শনিবার সন্ধা ৭ টার সময় দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জয়রামপুর হান্নানের চায়ের দোকানের সামনে থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন জন যুবকে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা। আটককৃতদের জিজ্ঞাসা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্র কেনার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল।
এ বিষয়ে দৌলতপুরে থানায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply