দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ

 

 

দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ

 

কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী শ্রমিক ও মালিক সমিতি।

মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার সকল ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়। এ সময় তারা মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ইটভাটা ভাঙচুর না করার দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পড়ুন>> সুনামগঞ্জে অবৈধ ইটভাটার বিরোদ্ধে যৌথ অভিযান

এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান, সাধারণ সম্পাদক বসির আহমেদ, ভাটা মালিক নূরুল ইসলাম, ইয়াসিন শাহ্, শহিদুল ইসলাম ওলি, জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছি। কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে। এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি। বর্তমানে ভাটা মালিক নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না।

এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। এ সময় শত শত ভাটা শ্রমিক উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা।

পড়ুন>> সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান 

উপজেলা ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, আমাদের ভাটা বন্ধ থাকলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাবো, ব্যাংকের ঋন পরিশোধ করতে পারবো না।

এদিকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে তারা কোন কাজ পাচ্ছে না। সেজন্য আমরা মানববন্ধন করে ইউএনও বরাবর স্বারক লিপি প্রদান করেছি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইটভাটা মালিক সমিতির লোকজন আজ একটা মানববন্ধন করে আমার কাছে স্মারকলি দিয়েছে। আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে যে নির্দেশ আসবে আমি সেভাবে কাজ করবো।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!