দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানাভাবে গুজব ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে অস্থিরতা তৈরি করতে পারে এমন যেকোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পড়ুন>>নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিনটিকে গাড়িকে জরিমানা
প্রধানমন্ত্রী তার বক্তব্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ও কংসের পতনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে জনগণের অধিকার হরণকারী এক নিষ্ঠুর শাসকগোষ্ঠী দেশের ওপর চেপে বসেছিল। তবে শেষ পর্যন্ত দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী মানুষ হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটিয়েছে। এখন ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও আইনশৃঙ্খলার উন্নতির মাধ্যমে দেশ পুনর্গঠনের সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন।
পড়ুন>>আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
তারেক রহমান আরও বলেন, বর্তমান বিশ্বে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। তিনি সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আবহমানকাল থেকে এ দেশে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তবে মাঝেমধ্যে কংস-চরিত্রের মানুষেরা সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করে।
প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজ ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি ও বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে বিশ্বাসী।


























