দেশের সব কোচিং সেন্টার ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশের সব কোচিং সেন্টার ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশের সব কোচিং সেন্টার ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
দেশের সব কোচিং সেন্টার ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

দেশের সব কোচিং সেন্টার ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলো বন্ধের এ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনের আগে এই পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৬ নভেম্বর রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর পরীক্ষা যথাসময়ে হয়নি।

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে করোনাসহ অন্যন্য দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনর্বিন্যাসকৃত এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষাসহ ১১টি শিক্ষা বোর্ডে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী কমেছে। এ ছাড়া মোট প্রতিষ্ঠান কমেছে দুইটি। আর মোট কেন্দ্র বেড়েছে ২৮টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!