দাগনভূঞার লন্ডনী মার্কেটের চোরাই রড়  বিক্রির সময় ধরা পড়ে তিন শিক্ষার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞার লন্ডনী মার্কেটের চোরাই রড়  বিক্রির সময় ধরা পড়ে তিন শিক্ষার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

দাগনভূঞার লন্ডনী মার্কেটের চোরাই রড়  বিক্রির সময় ধরা পড়ে তিন শিক্ষার্থী

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
দাগনভূঞার লন্ডনী মার্কেটের চোরাই রড়  বিক্রির সময় ধরা পড়ে তিন শিক্ষার্থী

ফেনী দাগনভূঞার লন্ডনী মার্কেটের চোরাই রড়  বিক্রির সময় ধরা পড়ে তিন শিক্ষার্থী।

দাগনভূঞার লন্ডনী মার্কেটের রড় চুরি করে বিক্রি করার সময় ধরা পড়া তিন শিক্ষার্থীরা আজিজিয়া সিনিয়র মাদরাসায় অধ‍্যয়নরত।

আজিজিয়া সিনিয়র মাদরাসার নবম শ্রেণীর তিন শিক্ষার্থী মাদরাসা ভবনের পশ্চিমে লন্ডনী নাছের মার্কেটের ছাদের রড় কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন। রড় বিক্রি করতে গেলে বসুরহাট রোড়স্থ ২নং ওযার্ড কাউন্সিলর সাইফুল সওদাগর হস্তক্ষেপে রড় জব্দ করা হয়।

এ সময় সাংবাদিক হাসনাত তুহিন (লন্ডনি মার্কেটের মালিক) বিষয়টি অবগত হলে তিনজনকে সনাক্ত করেন। পরিস্থিতি মোকাবেলায় অনেকটা হুমকির মুখে পড়েন তিনি। সহকর্মী সাপ্তাহিক প্রত্যয় ও দৈনিক আনন্দবাজার পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি নাজমুল হাসান শুভ ।

তবে উক্ত মার্কেটের ভিতরে ২য় মার্কেটে ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। রড় চুরির বিষয়টি সনাক্ত হলে মাদরাসা থেকে বহিষ্কার করা হবে বলে জানান মাদরাসা ভারপ্রাপ্ত সুপার।

এ বিষয়ে প্রিন্সিপালকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ভুক্তভোগী মার্কেট মালিক সাংবাদিক হাসনাত তুহিন জানান, চোরদের সনাক্ত করার পর তাদের পরিবারের সদস্যদের আসতে বললে তারা আসতে অস্মীকৃতি প্রকাশ করায়, মালামালসহ আটকদের থানা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন দল বল নিয়ে মাদ্রাসায় উপস্থিত হন এবং আটক জাহিদুল ইসলামের বড় ভাই মুরাদসহ আটক তিনজকে চিনিয়ে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাংবাদিক হাসনাত তুহিন আরো জানান, ৫ তলা ফাউন্ডেশনের মার্কেট ১তলার ছাদের বাড়তি ৬ সুতার রড়গুলো তারা কেটে বিক্রি করতে ধরা পড়ে। তবে আমার মার্কেট এর ৫০ লক্ষ টাকার বিশাল পরিমান ক্ষতি করে দিয়েছে তারা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ অভিযোগে সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ দিয়েছেন, অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!