ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবীতে কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে মশাল মিছিল 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবীতে কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে মশাল মিছিল 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবীতে কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে মশাল মিছিল

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে তিস্তা রেল সেতু পারে মশাল মিছিল বের করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ সহ হাজার হাজার জনতা।

বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি নদীপারের হাজার হাজার বাসিন্দা মশাল মিছিলে অংশ নেন। কাউনিয়া পয়েন্টে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন দাজুসহ বিএনপির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

পড়ুন>> বিরলে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন 

সোমবার প্রথম দিন অতিবাহিত করে তিস্তাপাড়েই তাবুতে রাত যাপন করে  লাখো মানুষ। রাতে  রংপুর অঞ্চলের সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিস্তাপাড়ের মানুষের সুখ দুঃখের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যার মাধ্যমে তিস্তার করুন চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচিতেও সকাল থেকেই কাউনিয়ায় তিস্তা নদীর তীরে নামে মানুষের ঢল। “জাগো বাহে, তিস্তা বাঁচাই” এই শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রংপুরের কাউনিয়া তিস্তা রেল সেতু এলাকা।

তিস্তা নদীর বুকে দুইদিনের কর্মসূচিতে শুধু ক্ষোভই নয়, জেগে উঠেছে আশার আলে। তিস্তা নদী রক্ষার এই আন্দোলন শুধু একটি নদীর জন্য নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, কৃষি ও মানুষের জীবিকার লড়াই। “জাগো বাহে, তিস্তা বাঁচাই”—এই শ্লোগান  হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হয় মশাল মিছিল থেকে।  যেন তিস্তা আবারও প্রাণ ফিরে পাবে এমন প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের।

এর আগে মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তিস্তার পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশির মতো আচরণ করছে।

ভারত পানি নিয়ে জাতিসংঘের সব আইন লঙ্ঘন করে উজানের গজল ডোবায় বাঁধ নির্মাণ করে পানি নিয়ন্ত্রণ করছে। ফলে শুষ্ক মৌসুমে আমরা পানির অভাবে ঠিক মতো চাষাবাদ করতে পারিনা। আবার বর্ষা মৌসুমে হঠাৎ পানি ছেড়ে দিয়ে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, স্বৈরাচারী পতিত সরকার ক্ষমতায় থাকাকালীন বলেছিলেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। আসলে তাই  ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে সেই স্বৈরাচারী সরকারের পতন হলে প্রতিবেশী দেশ তাকে মনে রেখে আশ্রয় দিয়েছে। আসলে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষকে ভালোবাসে না তারা ভালোবাসে পতিত সরকার প্রধানকে।

পড়ুন>>নাগেশ্বরীতে জাতীয় সংগীত ব্যঙ্গ ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে লড়াইয়ের কোন বিকল্প নাই। আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উজ্জীবিত হয়ে তিস্তার পারের মানুষ ও আন্দোলন কারীরা মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মশাল জ্বালিয়ে তিস্তার নদীর কিনারায় দাঁড়িয়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা দিতে হবে দিতে হবে, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে করতে হবে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবীতে কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে মশাল মিছিল 

আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫