নাগেশ্বরীতে জাতীয় সংগীত ব্যঙ্গ করে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে জাতীয় সংগীত ব্যঙ্গ করে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>>তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার ন্যায্য হিস্যা দাবী
গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. আলম মিয়া। তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেয়। সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























