ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন  

তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

সুস্বাদু বৈরালী মাছ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ

তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে  প্রচুর  বৈরালি মাছ। এ মাছটি সুস্বাদু হওয়ার কারণে চাহিদা বেশি থাকায় বিক্রিও হচ্ছে দেদারচ্ছে। এ মাছের ক্রেতাও প্রচুর। কিছুদিন আগেও নদীতে বৈরালি মাছ মিলছিল না। বর্তমানে ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ ধরা পড়ায় খুঁশি জেলেরাও।

চলতি বছরে মে মাসে উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ আসছে। তিস্তাপাড়ের জেলেরা জানান তিস্তা নদী থেকে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল বৈরালি মাছ।

তিন-চার বছর থেকে তিস্তায় পানি কম আসার কারণে ব্যাপক চাহিদা থাকলেও সুস্বাদু এই মাছটি জেলেদের জালে ধরা পড়ছিল না।

রংপুরে অঞ্চলে অসম্ভব জনপ্রিয় সুস্বাদু  বৈরালি মাছের যে সংকট সৃষ্টি হয়েছিল এবারে প্রচুর মাছ ধরা পড়ায়  তা অনেকটাই কেটে গিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ উজানে ভারতের একাধিক জায়গায় বাঁধ দেওয়ার ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি ও স্রোত কমে যায়। ফলে বৈরালি মাছের বংশবৃদ্ধিতে বেঘাত ঘটে।

পড়ুন>>দাম্পত্য কলহে সাতদিনের নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

আবার যখন নদীতে ঘোলা পানি আসে তখন বৈরালি মাছও গভীর পানিতে হারিয়ে যায়। তিস্তাপাড়ের নাজিরদহ চরের জেলে কবীর হোসেন  (৪০) জানান, নদীর পানি কমে যাওয়ায় মাছও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না।

কয়েকদিন ধরে উজানের জোয়ারে নদীতে স্বচ্ছ  পানি আসার পর ভরে গেছে বৈরালি মাছ। স্থানীয়ভাবে মাছটি বৈরালি নামে পরিচিত হলেও বৈজ্ঞানিক নাম-বারিলিয়াস বারিলা।

এ মাছটির গায়ের রং  সাদা তবে  বুকের নীচে হলুদ বর্ণ ধারণ করলে মাছটি পরিপক্ব হয়ে ওঠে অর্থাৎ স্বাদ বেড়ে যায়।

শনিবার দুপুরে কাউনিয়ার চর নাজিরদহ, ঠিকানার হাট,শহীদবাগ, তিস্তা সড়ক ও রেলসেতু পাড়, টেপামধুপুরের চরগনাই, ঢুষমারা, তালুকশাহবাজ গ্রামের বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি বৈরালি মাছ আকার ভেদে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বৈরালি মাছের পাশাপাশি বালিয়া, চিংড়ি, চেলা, ঢেলা,টোরা, টেংরা, পাবদা, পুটি, দারকা সহ নানা মিশালী মাছ প্রচুর ধরা পড়ছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ

আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫