তাড়াশ গুদামে ৪১দিনে ধান সংগ্রহ দুই মে.টন; চাল ১০ মে. টন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশ গুদামে ৪১দিনে ধান সংগ্রহ দুই মে.টন; চাল ১০ মে. টন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২

তাড়াশ গুদামে ৪১দিনে ধান সংগ্রহ দুই মে.টন; চাল ১০ মে. টন

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
তাড়াশ গুদামে ৪১দিনে ধান সংগ্রহ দুই মে.টন; চাল ১০ মে. টন

 

 

তাড়াশ গুদামে ৪১দিনে ধান সংগ্রহ দুই মে.টন; চাল ১০ মে. টন

 

সিরাজগঞ্জের তাড়াশে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ শুরুর ৪১ দিনে ধান ২ মে. টন চাল ১০ মে.টন সংগ্রহ হয়েছে।  এ সময়ে চাল সংগ্রহ হয়েছে লক্ষ্য মাত্রার ৩১ শতাংশ।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ নভেম্বর থেকে ৩৩ টাকা কেজি দরে ধান ও ৪৭ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ শুরু করে সরকার। যার পরিপ্রেক্ষিতে খাদ্যগুদামে ৯’শ ৯৯ টন ধান ও ৩ হাজার ২০০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। এ সংগ্রহ অভিযান আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে।

পড়ুন>> নাগেশ্বরীতে ৩শত ৯০ হেক্টর জমিতে সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে

 

ধান-চাল সংগ্রহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি সংগ্রহ মূল্যের তুলনায় বাজার দর বেশি হওয়ায় কৃষকরা সরকারের কাছে ধান বিক্রিতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। লাইসেন্স রক্ষায় কিছু চালকল মালিক খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চাল বিক্রি করলেও অনেক চালকল মালিক চুক্তির বাইরে রয়েছেন।

 

তাড়াশ পৌর সদরের খাদ্য গুদামে গেলে দেখা যায়, শ্রমিকরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। কথা হয় শ্রমিক শহিদুল ইসলামের সাথে।

তিনি বলেন, আমরা ১৫ জন শ্রমিক এই গুদামে কাজ করি। আমাদের মন প্রতি ১৪ টাকা মজুরি দেওয়া হয়। বর্তমানে ধান-চাল সংগ্রহ চলছে। তবে কিছু চালকল মালিক গুদামে চাল দিলেও কৃষকরা ধান দিচ্ছেন না। যে কারণে আমাদের অলস সময় পার করতে হচ্ছে।

উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক আব্দুল মমিন জানান, সরকার ঘোষিত মূল্যের চেয়ে বাজারে আমন ধানের মূল্য বেশি পাওয়ায় তিনি সরকারি গুদামে ধান বিক্রি করছেন না। তবে আগামীতে ধানের মূল্য বাজারের চেয়ে একটু বেশি হলে খাদ্য গুদামে ধান বিক্রি করবেন।

পড়ুন>> বীর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা

তাড়াশ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসলাম আলী বলেন, লক্ষ্য মাত্রার ৯’শ ৯৯ টন ধান সংগ্রহের বিপরীতে এখন পর্যন্ত দুই টন ধান ও ৩ হাজার ২০০ টন চালের বিপরীতে ১০ টন চাল সংগ্রহ হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল হাসান বলেন, তাড়াশ উপজেলায় ১০টি চালকল রয়েছে। এরমধ্যে ২ টি চালকল মালিক আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এদের কাছ থেকে এখন পর্যন্ত ৩১ শতাংশ চাল সংগ্রহ করেছি। কিন্তু ধান সংগ্রহ খুবই কম। তবুও আমরা লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!