তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

 

তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

সিরাজগঞ্জের তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাড়াশ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা।

 

 

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. এরফান আহমেদ, শিক্ষা কর্মকর্ত মুসাব্বির হোসেন খান, ষুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চন্দ্র, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন খন্দকার, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব প্রমূখ।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে হবে।

 

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!