তাড়াশের জাকের পার্টির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪১১৫ বার পড়া হয়েছে
তাড়াশের জাকের পার্টির সভা অনুষ্ঠিত
তাড়াশের জাকের পার্টির সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জাকের পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল বাজারে সগুনা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার আলা উদ্দিন।
পড়ুন>> কাউনিয়ায় হতদরিদ্র কৃষকের ফুলকপির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টিই সরকার গঠন করবে। তিনি সকলকে জাকের পার্টির পতাকা তলে আসার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামানিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, মোজাফ্ফর আলীসহ অনেকে।
অনুষ্ঠান শেষে এক র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























