ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপনের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপনের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপনের শুভ উদ্বোধন

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপনের শুভ উদ্বোধন

নীলফামারীতে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলু রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

ডোমার (বিএডিসি) ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটিতে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি মৌসুমে আলু রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩১ অক্টোবর দুপুরে মিলাদ ও দোয়া শেষে আলু রোপনের শুভ উদ্বোধন করেন ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের সহকারী উপ-পরিচালক সুব্রত মজুমদার, অতুল কুমার রায়, ডিএডি রতন কুমার দাস, মশিউর রহমান, জিওন সরকার প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএডিসি খামার জামে মসজিদের ইমাম মাওলানা মোখলেছুর রহমান। এসময় খামারের প্রায় ২শত ৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

এবিষয়ে ডোমার বিএডিসি খামারের উপপরিচালক আবু তালেব মিঞা বলেন, খামারে আজকে আলু রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো এবং কাল থেকে পুরোদমে আলু রোপনের কাজ শুরু হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামাটিতে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!