ডোমার উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
ডোমার উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ডোমার উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
মঙ্গলবার (৭ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকায় ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।
পড়ুন>> ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
সমাবেশে কৃষকদের সংগঠিত করা সহ কৃষকদের নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এছাড়া ৩১ দফা বাস্তবায়নের দাবি সহ আগামী নির্বাচনে নীলফামারী-১ আসনে সাবেক সাংসদ ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে আহ্বান জানান তারা। এসময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ সফর সফলকাম সহ তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন নেতাকর্মীবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























