ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

 

ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

 

নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং (বালক বালিকাদের) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উক্ত ফাইনাল খেলার চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বালক দলে ডোমার পৌরসভা এবং বালিকা দলে ভোগডাবুড়ী ইউনিয়ন।

 

 

মঙ্গলবার ৭ই জানুয়ারী সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

পড়ুন>> সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব

 

 

বালক দলের ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী করেন উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলার ফলাফল পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পৌরসভার পক্ষে জয়সূচক গোল দুটি করেছেন রিশাদ ও মুন্না। গোল্ডকাপ টুর্নামেন্টে পৌরসভা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিশাদ।

 

 

অপরদিকে বালিকা দলের ফাইনালে চাম্পিয়ন হয়েছে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধি,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!