ডোমারে কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ডোমারে কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 
প্রতিকী ছবি

নীলফামারীর ডোমারে কীটনাশক পানে কিশোরী আত্মহত্যা করেছে।

কীটনাশক পানে আত্মহত্যাকারী কিশোরীর নাম আঁখি(১৫) আক্তার। সে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭ নং ওয়াড এর পশ্চিম হরিহড়া গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে। সে নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার গভীররাতে তার নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেন।

মৃত আঁখি আক্তার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭ নং ওয়াড এর পশ্চিম হরিহড়া গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় আঁখি আক্তার পাশ্ববর্তী উপজেলার ভাদুর দর্গা কালিগঞ্জ বাজার এলাকার স্বপন নামে এক যুবকের দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

কিন্তু হঠাৎ করে ৩ দিন আগে অন্যত্র এক মেয়ের সাথে স্বপন এর বিয়ে ঠিক হয়ে যায়। এমন খবর পাওয়ার পর মোবাইল ফোনে কথা বলার এক পর্যায় তাদের মধ‍্যে মনমালিন্যের সৃষ্টি হয়। পরে সবার অজান্তে সবজি খেতে দেয়ার জন‍্য বাড়িতে রাখা কীটনাশক পান করে।

বাড়িতে কীটনাশকের গন্ধ ছড়ায়। গন্ধের উৎস খুজতে গিয়ে কীটনাশক পান করা অবস্থায় তাকে উদ্ধার করে বোড়াগাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে পরিবারের লোক জন জানায় তাদের মেয়েকে পরিকল্পিত ভাবে মানসিক চাপ দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে । আর এটা আত্মহত্যা না এটি একটি হত্যা কান্ড।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!