নীলফামারীর ডিমলার সুন্দর খাতা সপ্রাবি অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক ও সুধীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও নিজ সুন্দর খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য রবিউল ইসলাম রঞ্জু তার বক্তব্যে বলেন, নিজ সুন্দর খাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসে আরা খন্দকার ২০১৮ইং সালে যোগদানের পর থেকেই সময় মত বিদ্যালয় আসে না, তার খেয়াল খুশির মত বিদ্যালয় আসা-যাওয়া করে।
পড়ুন>>আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস
এতে করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্নিত হচ্ছে।তিনি আরো বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ১১টায় আসে এবং সাড়ে ১১টায় বিদ্যালয়ের পিয়ন বাসেদ কে নিয়ে কোথায় যায় তা কেউ বলতে পারে না।
বর্তমানে এই বিদ্যালয়ের শিশুদের পড়াশোনার মান উন্নয়নে এবং বিদ্যালয়টির স্বার্বিক পরিবেশ রক্ষায় একজন ভালো এবং দক্ষ প্রধান শিক্ষকের দরকার।
অভিভাবক ও সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply